প্রকাশিত: জানুয়ারী ৪, ২০২৪ ৫:৩১ পিএম

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা স্বরুপ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ২ টি বাস উপহার দিয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে এই বাস দুটি হস্তান্তর করেন রাষ্ট্রপতি পুত্র, কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক উপ কমিটির সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরশাদ আদনান রনি।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাহবুব সরফরাজের সভাপতিত্বে বাস হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর শিবজিত নাগ।

অনুষ্ঠান চলাকালে অতিথিবৃন্দ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাহবুব সরফরাজের হাতে বাস দুটির চাবি, কাগজপত্র তুলে দেন। পরে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দেয়া হয়।

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...