
এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে, তবে ভোটাররা কেন্দ্রে আসবেন কি না বা ভোট দিতে পারবেন কি না আর ভোট দিলেও সঠিকভাবে গণনা করে ফলাফল সুষ্ঠু হবে কি না তা নিয়ে সংশয় আছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
তিনি বলেন, দেশের মানুষ নির্বাচন নিয়ে আস্থাহীনতায় আছে। আওয়ামী লীগ অন্যায়ভাবে সব দখল করে নেবে কি না এ নিয়ে ভোটাররা এখনো শঙ্কায়। নির্বাচন সুষ্ঠু না হলে চলমান সংকট ঘনীভূত হবে। দেশে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। নির্বাচনে জাপার কর্মী ও ভোটাররা টুকটাক বাধার সম্মুখীন হচ্ছেন। সব নির্বাচনে এরকম কিছু একটা হয়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে রংপুর মহানগরীর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, এখনো বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয়নি। আমরা ধারণা করছি সব ঠিক হবে। রংপুরে ভোটের পরিবেশ সম্পর্কে জিএম কাদের বলেন, এখানে এখনো ভোটের পরিবেশ ভালো আছে। কিন্তু শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার পালা। সব উপেক্ষা করে জাপার প্রার্থীরা মাঠে সরব আছে এবং থাকবে। এ ছাড়া সব জায়গায় ফ্ল্যাগ তুলে রাখতে এবার অধিকাংশ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। ৯০ পরবর্তী ৩০০ আসনে ফাইট করার যোগ্যতা পার্টির ছিল না, এখনো নেই। তাই এবাবের নির্বাচনে ৪০/৫০ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বড় ফ্যাক্টর হবে না বলে দাবি করেন জাপা চেয়ারম্যান।
আর নিজ দলের যারা নির্বাচন থেকে সরে যাচ্ছেন ভোটের পরে ভ্যারিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জাপার প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, জেলা জাপার সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়া, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউর রহমান শাফি, রংপুর মহানগরের সিনিয়র সহ- সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম, জেলা জাতীয় মহিলা পার্টির সম্পাদিকা নাহিদ ইয়াসমিন, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ
মাসুদ নবী মুন্না প্রমুখ।
প্রসঙ্গত, রংপুর-৩ (সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩নং ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলীয় প্রতীক ‘লাঙ্গল’, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু ‘একতারা’, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক ‘ডাব’, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহিদুল ইসলাম ‘মশাল’, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম ‘আম’ এবং তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ‘ঈগল’ প্রতীকে লড়ছেন। রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন ও পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৪৭২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
এম জি
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৩লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৪নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৫কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৬রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৭২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৮ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ১০চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৪তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৮খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৯শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ১০ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই





পাঠকের মতামত