
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুকে হাজার হাজার গাড়ির বহর নিয়ে গণসংবর্ধনা দিয়েছেন নেতাকর্মী ও সমর্থকরা।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে শেরপুর সদর আসনের শেষ সীমানা নকলা উপজেলা থেকে কয়েক হাজার মোটরসাইকেল ট্রাক প্রাইভেট কার ও মাইক্রোবাস নিয়ে তার সমর্থকরা শোডাউন করে শেরপুর জেলা শহরে প্রবেশ করেন।
এ সময় পথের মধ্যে তারাকান্দি, বিশ্ববাজার, কানাশাখোলা ও নবীনগর এলাকায় পথসভায় অংশ নেয়।
পরে সন্ধ্যার পর সর্বশেষ শেরপুর শহরের শহীদ দারোগআলী পৌর পার্কে এক জনসভায় উপস্থিত হন।পথসভায় ছানোয়ার হোসেন ছানু বলেন, ‘আমার কোন রাগ নাই,আমার কোন হিংসা নাই,আমি সবাইকে নিয়ে এক সাথে কাজ করতে চাই। ‘
তিনি আরও বলেন,আমি আপনাদের এমপি হিসেবে নয়, কামলা হিসেবে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি আপনাদের পায়ের কাছে থাকতে চাই, আমি আপনাদের হৃদয়ে থাকতে চাই, আমি আপনাদের সেবা করতে চাই। আমার কাছে পুরো শেরপুর এক। এখানে পূর্ব-পশ্চিম বা উত্তর দক্ষিণ বলে কিছু নেই।
শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সভপাতি সামছুন্নাহার কামাল, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোসাদ্দেক ফেরদৌস, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মো: হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের নেতা দেবাশীষ ভট্রচার্য, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বায়োযীদ হাসানসহ আরো অনেকে।
সভাপতির বক্তব্যে হুমায়ুন কবীর রুমান বলেন, এখন আর শেরপুর জেলায় কোন অনিয়ম দূর্ণীতি করতে দেয়া হবেনা। তারাকান্দি বাজার, সাবরেজিস্ট্রি অফিসসহ সব স্থানে চাদাবাজী বন্ধ করতে হবে। বর্তমান এমপি সাহেবের মাধ্যমে শেরপুরে রেললাইন, মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ সকল উন্নয়ন মূলক কাজ অব্যহত রাখা হবে।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত