
বরিশাল নগরীর রূপাতলী মার্কেট এলাকায় ট্রাক চাপায় এক স্কুটি চালক নিহত এবং আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত পৌঁনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জুবায়ের রহমান আদনান (৪০) । তিনি গাজীপুরের পশ্চিম বরুলিয়া এলাকার মতিউর রহমানের ছেলে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট সংলগ্ন একটি রেস্তোরার ব্যবস্থাপক ছিলেন। আহত মেহনাজ জাহান মৌমি (২৯) নগরীর ফরেস্টার বাড়ি এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং ওই রেস্তোরার মালিক। আহত মৌমিকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, আদনান ও মৌমি একটি স্কুটিতে রেস্তোরা থেকে বরিশাল নগরীর নিজ বাসার উদ্দেশ্যে ফিরছিলেন। নগরীর রূপাতলী মার্কেট এলাকা অতিক্রমকালে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায় তারা। এ সময় পেছনে থাকা একটি রড বোঝাই ট্রাকের চাপায় গুরুতর আহত হয় দুইজন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আদনানকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। মৌমিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাক এবং এর চালক হাফিজুর রহমানকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক আমানুল্লাহ আল বারী।
বিএইচ
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত