
বরিশাল নগরীর রূপাতলী মার্কেট এলাকায় ট্রাক চাপায় এক স্কুটি চালক নিহত এবং আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত পৌঁনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জুবায়ের রহমান আদনান (৪০) । তিনি গাজীপুরের পশ্চিম বরুলিয়া এলাকার মতিউর রহমানের ছেলে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট সংলগ্ন একটি রেস্তোরার ব্যবস্থাপক ছিলেন। আহত মেহনাজ জাহান মৌমি (২৯) নগরীর ফরেস্টার বাড়ি এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং ওই রেস্তোরার মালিক। আহত মৌমিকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, আদনান ও মৌমি একটি স্কুটিতে রেস্তোরা থেকে বরিশাল নগরীর নিজ বাসার উদ্দেশ্যে ফিরছিলেন। নগরীর রূপাতলী মার্কেট এলাকা অতিক্রমকালে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায় তারা। এ সময় পেছনে থাকা একটি রড বোঝাই ট্রাকের চাপায় গুরুতর আহত হয় দুইজন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আদনানকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। মৌমিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাক এবং এর চালক হাফিজুর রহমানকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক আমানুল্লাহ আল বারী।
বিএইচ
- ১জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে : রিজভী
- ২সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন
- ৩অপতথ্য প্রচারের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত
- ৪ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
- ৫টাঙ্গন নদীর ভাঙনে ঠাকুরগাঁওয়ে বিলীন ১৭টি ঘর
- ৬ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি
- ৭চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৮১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
- ৯মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৩মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৪কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৫কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ১০পরিবর্তনকে অর্থবহ করতে না পারলে গণতন্ত্র বিপন্ন হবে: দুদু





পাঠকের মতামত