জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬ ৫:২৭ পিএম

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর তীব্র ভাঙনে ছয়টি পরিবারের ১৭টি ঘর নদীগর্ভে বিলীন হয়েছে। বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তাদের অনেকেই এখন আত্মীয়-স্বজনের বাড়ি কিংবা অস্থায়ী আশ্রয়ে দিন পার করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত একদিনের নদীর তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনের কারণে নদীতীরবর্তী এলাকায় একের পর এক বসতঘর নদীগর্ভে চলে যাচ্ছে। ভাঙনের আতঙ্কে অনেক পরিবার প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছে।

ক্ষতিগ্রস্তরা জানান, দীর্ঘদিনের সঞ্চয়ে গড়ে তোলা বসতভিটা মুহূর্তেই নদীগর্ভে হারিয়ে গেছে। ঘরবাড়ির পাশাপাশি গাছপালা ও আঙিনার বিভিন্ন স্থাপনাও বিলীন হয়েছে। এখন পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের।

এলাকাবাসীর দাবি, নদীভাঙন রোধে দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে।

টাঙ্গন নদীর ভাঙন অব্যাহত থাকায় নদীতীরবর্তী আরও অনেক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...