
বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়ে আলোচনায় আসা কথাসাহিত্যিক জাকির তালুকদারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) মুহম্মদ নূরুল হুদা।
গত রবিবার (২৮ জানুয়ারি) তিনি ওই পুরস্কারের অর্থ ও সম্মাননা স্মারক কুরিয়ারের মাধ্যমে বাংলা একাডেমিতে ফেরত পাঠিয়েছেন।
অমর একুশে বইমেলা উপলক্ষে মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ধন্যবাদ জানান তিনি।
বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, আমার বন্ধু জাকির তালুকদারকে ধন্যবাদ জানাই। তার উৎসাহ স্বাগত জানাই। বাংলা একাডেমি সম্পর্কে তার কাছে যেটা অসঙ্গতি মনে হয়েছে, তিনি সেটা উল্লেখ করে ১০ বছর পর পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। সেই চেক আমি পেয়েছি। পুরস্কার দেওয়া-নেওয়ার বিষয়টি আমাদের পরিচালনা পর্ষদ বা নির্বাহী পরিষদ চূড়ান্ত করে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা।
তিনি আরও বলেন, ১৯৯৯ সাল পর্যন্ত বাংলা একাডেমিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল। ২০০০ সাল থেকে অগণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়। এরপর ব্যাহত হয় এ প্রক্রিয়া। একটি ঠিকানা থেকে অনেক বেশি লোককে যুক্ত করা হয়। তখন নামে-বেনামে অনেককে যুক্ত করা হয়। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার কাজ করছি। এজন্য নির্বাচন পদ্ধতি চালু করবো। বিধিমালা তৈরি করবো।
বইয়ের মান নিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, জাকির তালুকদার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। মান নিয়ে আমি প্রশ্ন তুলবো না। আগের থেকে বাংলাসাহিত্য চর্চা অনেক গুণ বেড়েছে। কবিদের সংখ্যা যেমন বেড়ে গেছে, লেখকদের সংখ্যাও বেড়েছে। সংখ্যা বেড়ে গেছে, তবে মান নিয়ে সংকট আছে। কিছু নতুন কথাসাহিত্যিক আমরা দেখতে পাচ্ছি। বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের সীমাবদ্ধতা আছে। তা সত্ত্বেও কিছু ভালো ভালো পুরস্কার থাকায় আমরা সহজেই তাদের শনাক্ত করতে পারছি। কাজেই মান নিয়ে কথা বলার কারণ নেই। বেশি লেখক বেরিয়ে এলে এটা আমাদের জন্য ইতিবাচক। কাজেই এটা নিয়ে আমি শঙ্কিত নই। জাকির তালুকদার যা করেছেন, তার পরিপ্রেক্ষিতে তাকে আমি সম্মান করি। এ ব্যাপারে কাউন্সিলে গিয়ে সিদ্ধান্ত নেবো আমরা। সেজন্য মহাপরিচালক হিসেবে আগেই এ ব্যাপারে কোনো কথা বলতে পারছি না।
এর আগে, পুরস্কার ফেরত দেওয়ার কারণ হিসেবে জাকির তালুকদার বলেছেন, সম্পূর্ণ অগণতান্ত্রিক, আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হওয়া বাংলা একাডেমির পরিচালনা পদ্ধতি সচেতন মানুষের আস্থা হারিয়েছে। কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হয় না প্রায় আড়াই দশক যাবৎ। এ অবস্থায় পুরস্কারটি বহন করা আমার কাছে তাৎপর্যহীন মনে হচ্ছে। আমি স্বেচ্ছায়, সজ্ঞানে, কারো দ্বারা প্রভাবিত না হয়ে পুরস্কার ফেরত দিচ্ছি।
বিএইচ
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত