
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে নিয়ে মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা মানুষের পাশে আছি। আজও তাদের সাথে আছি। ইতিমধ্যে আমরা প্রায় সোয়া কোটি মানুষের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছি আমাদের সীমিত সাধ্যের মধ্যে যে ত্রাণ নিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে।
তিনি বলেন, আমরাই মানুষকে সচেতন করতে লিফলেট, মাস্ক, বস্তিগুলোতে বেসিন স্থাপন, হাসপাতালগুলোতে পিপিই সরবরাহ করা। শুরুতেই আমরা সুনিদিষ্ট প্রস্তাব দিয়ে অর্থনৈতিক প্যাকেজ দিয়েছে। আমরা মনে করি এই প্যাকেজটি অত্যন্ত বাস্তবসম্মত। শুধুমাত্র ৬৬ হাজার কোটি টাকা সাধারণ মানুষকে দিতে বলেছিলাম কিন্তু তারা সেটা করেননি। তারা যে প্যাকেজটি দিয়েছে শুধুমাত্র ব্যাংক ঋণের ভিত্তিতে।
মির্জা ফখরুল বলেন, সুতরাং দেশে-বিদেশে কোথায় প্রশংসিত হচ্ছে তা আমরা জানিনা। তবে এটুকু বলতে পারি আমরা শুধুমাত্র সমালোচনার জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য সহযোগিতা করার জন্য, সরকারের কাছে বারবার হাত বাড়িয়েছি। সরকার সেই হাত গ্রহণ করেননি।
তিনি বলেন, আমরা যে কথাটাই বলি না কেন তথ্যমন্ত্রী একেবারে তোতাপাখির মত বলে যাচ্ছেন আমরা জনগণের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনা করছি। বিরোধী দলের কাজ কি সরকারের ভুলত্রুটি গুলো ধরিয়ে দেওয়া। যেখানে ভুল হচ্ছে সেখানে শুধরে দেওয়া। আমরা সেই ত্রুটিগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি।
মির্জা ফখরুল বলেন, সত্যি কথা বলতে কি কোন হাসপাতালে গেলে চিকিৎসা পাওয়াটা দুরূহ ব্যাপার।সরকারি হাসপাতালগুলোতে একই অবস্থা যারা একটু বিশিষ্ট ব্যক্তি আছেন তারা কেউই যাচ্ছেন না।
তিনি বলেন, সরকার লকডাউন না দিয়ে সাধারণ ছুটি ঘোষণা করাকে তাদের অভিজ্ঞতার অভাব তাদের উদাসীনতা এবং কোন দৃষ্টিভঙ্গিতে তারা সাধারণ ছুটি দিলেন।তারা কি মনে করেন যেখানে কোন সমস্যা নেই এ কারণেই তারা সাধারণ ছুটি দিয়েছেন।
লকডাউন না না মানায় মানুষকে দায়ী করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
ভার্চুয়াল আলোচনা সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অংশ নেবেন কি-না এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন উনি এখন অনলাইনে আছেন সুতরাং তাকে এখানে আনা সম্ভব নয়।
ঈদের তৃতীয় দিন বুধবার ভার্চুয়াল মাধ্যমে প্রথম সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত