
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি বহুতল হোটেলে হামলা চালিয়েছে বন্দুকধারী সন্ত্রাসীরা। এতে এ পর্যন্ত অন্তত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। হোটেলটিতে আরও অনেককে জিম্মি করে রাখা হয়েছে। রোববার মোগাদিসুর লিডো বিচ এলাকার এলিট হোটেল এ হামলার ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হোটেলটিতে হামলা শুরু হয় শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণের মাধ্যমে। গাড়িটি হোটেলের দেয়ালে আছড়ে পড়ে প্রচণ্ড শক্তিতে বিস্ফোরিত হয়। এর পরপরই একদল সশস্ত্র বন্দুকধারী হোটেলটিতে প্রবেশ করে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দু’জন সরকারি কর্মকর্তা, তিনজন হোটেলের নিরাপত্তাকর্মী এবং চারজন সাধারণ নাগরিক রয়েছেন।
হামলার পরপরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হোটেলটি। এর বাইরে সেনাবাহিনীর গাড়ি অবস্থান নিতে দেখা গেছে। জিম্মি দশার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে দীর্ঘ সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ইতোমধ্যেই অন্তত ১০ জনকে জিম্মি দশা থেকে মুক্ত করেছে এবং হামলাকারীদের হোটেলটির ওপরের তলাগুলোতে প্রবেশ আটকানোর চেষ্টা করছে।
সোমালিয়ার তথ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত দুই হামলাকারীকে হত্যা করেছে।
এখন পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে, এর সঙ্গে আল-কায়েদা সমর্থিত আল শাবাব জড়িত।
সূত্র: আল জাজিরা
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত