প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪ ৪:৪৭ পিএম , আপডেট: মার্চ ২৮, ২০২৪ ৫:৫০ পিএম

পুঁজিবাজারে টানা চলছে দরপতন। বিভিন্ন কারনের সাথে যুক্ত হয়েছে তারল্য সংকট। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হয়েছে পুঁজিবাজারের স্টেইকহোল্ডারা। বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশন (বিএমবিএ) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশীদ আলমের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা পুঁজিবাজারের জন্য তারল্য সুবিধা চাইলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশীদ আলম।

বৈঠকে উপস্থিত ছিলেন, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সিএফএ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাজেদা খাতুন ও সাবেক প্রেসিডেন্ট মো. ছাইদুর রহমান।

বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে অবহিত করেন এবং এরূপ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের সহায়তা চান। খুরশীদ আলম প্রতিনিধিদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে শিগগির নীতি সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়া বাজারে নতুন কোম্পানি তালিকাভূক্তির জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সহায়ক ভূমিকা পালনের আশ্বাস দেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের নানান ইতিবাচক পদক্ষেপের ফলে দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে, যার প্রতিফলন শিগগির পুঁজিবাজারে দেখা যাবে বলে বাংলাদেশ ব্যাংক ও ডিবিএ দৃঢ়ভাবে বিশ্বাস করে। বৈঠকে খুরশীদ আলম বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার জন্য ডিবিএ এবং বিএমবিএ’র সদস্যদের যথাযথ কার্যক্রম ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।

এএ

শেয়ার

পাঠকের মতামত

ওয়ালটনের বোর্ড সভা ২৯ আগস্ট

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। ...

উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস  লিমিটেডের (ইউএফআইএল) পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে ...

লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন ...

লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের ...

ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা ...

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...