
ইউসুফ আলী সওদাগর,ফেনী:
ঈদ কেনাকাটায় যাচ্ছিলেন একই গ্রামের ১১ বন্ধু। ফেনীতে বালুবাহী ট্রাকে সঙ্গে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় তাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়। গতকাল শুক্রবার (৫ এপ্রিল) জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ রেল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই তিন বন্ধুর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামে। এখন ৩ জনের বাড়িতেই চলছে স্বজনদের আহাজারি।
এদিকে ওইদিন বিকালেই নিজ গ্রাম শাকতলা আজিজিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাদের তিন বন্ধুকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
এরা হলেন-ওই গ্রামের ইয়াছিনের ছেলে সাজ্জাদ (২০), রুহুল আমিনের ছেলে রিফাত (১৯) এবং নুরুল ইসলামের ছেলে দ্বীন মোহাম্মদ (১৯)।
চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, শাকতলা গ্রামের ১১ জন বন্ধু চট্টগ্রাম গিয়ে ঈদের কেনাকাটা করার উদ্দেশ্যে সকালে পাশের উপজেলা নাঙ্গলকোট হাসানপুর গিয়ে ট্রেনে ওঠেন।
এর মধ্যে তিন জন ট্রেনের ইঞ্জিনের কাছে বসেন আর বাকি আট জন ভেতরে বসেন। ফেনীর ফাজিলপুর-মুহুরীগঞ্জ রেল ব্রিজ এলাকায় পৌঁছলে স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপনের বালুঘাট থেকে একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় ইঞ্জিনের কাছে বসা তিন বন্ধুরই মৃত্যু হয়। ভেতরে থাকার কারণে বাকি আট জন প্রাণে বেঁচে যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নং রেলগেটে সকালে গেইটম্যান ছিল না।
এ সময় চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন ওইস্থান অতিক্রম করার সময় গেটবেরিয়ার দাঁড়ানো অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় ব্রিজ সংলগ্ন ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় দুর্ঘটনায় পতিত হয়।
ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, নিহতরা হলেন, ট্রাক চালক বরিশালের উজিরপুর উপজেলার কাউয়ারাহা এলাকার আবুল হাওলাদারের ছেলে মো. মিজান (৩২), কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার আবুল খায়েরের ছেলে মো. আশিক, মৃত আমির আলীর ছেলে মো. আবুল খায়ের (৩৫)। এঘটনায় দুই লাইনম্যানের বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় মামলা রুজু হয়েছে।
এআরএস
- ১এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ২বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৩যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৪শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৫জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৬খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৭একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৮হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৯শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৩চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৯শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত