
ব্র্যান্ড নিউ গাড়ির সঙ্গে রিকন্ডিশন বা পুরনো গাড়ি আমদানিতে স্পেসিফিক ডিউটি বা সুনির্দিষ্ট শুল্ক নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ২০২১-২২ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হক।
আব্দুল হক বলেন, “অনেক দেশে নির্দিষ্ট শুল্ক আরোপের নজির রয়েছে। সিসি ও মোটরযানের প্রকারভেদে স্পেসিফিক ডিউটি আরোপ করা যেতে পারে। সম প্রকৃতির ব্র্যান্ড নিউ মোটরযানের ওপর আরোপিত স্পেসিফিক ডিউটি থেকে বছর ভেদে ও গাড়ির প্রকারভেদে এক বছর পুরনো ১০ শতাংশ, দুই বছর পুরনো ২০ শতাংশ, তিন বছর পুরনো ৩০ শতাংশ, চার বছর পুরনো ৪০ শতাংশ এবং পাঁচ বছর পুরনো ৫০ শতাংশ হারে অবচয় দেওয়ার আগে রিকন্ডিশন গাড়ির শুল্কায়ন মূল্য নির্ধারণের প্রস্তাব করেছি। ”
তিনি বলেন, “ব্র্যান্ড নিউ গাড়ির মূল্য নির্ধারিত হয় আমদানিকারকের ঘোষিত মূল্যের ভিত্তিতে। এ প্রক্রিয়ায় আন্ডার ইনভয়েসিং এবং বিভিন্ন ফাঁক-ফোকর তৈরি করে শুল্ক ফাঁকির প্রবণতা লক্ষণীয়। বৈষম্যের কারণে নতুন গাড়ির চেয়ে পুরনো গাড়ির মোট কর আপতন বেশি দাঁড়াচ্ছে। রিকন্ডিশন গাড়ির শুল্ক বেশি হওয়ায় এ গাড়ির বিক্রি লক্ষ্যণীয়ভাবে কমে যাওয়ায় সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে। ”
জাতীয় বাজেটে বিষয়টি বিবেচনার জন্য বারভিডা বেশ কয়েকটি প্রস্তাব করেছে। এর মধ্যে অবচয় হার পুনঃনির্ধারণ, সিসি স্ল্যাব ও সম্পূরক শুল্কের হার পুনঃবিন্যাস, ফসিল ফুয়েল গাড়ি (সম্পূরক শুল্ক), রিকন্ডিশন গাড়ির সংজ্ঞা নির্ধারণ, অবচয় দেওয়ার উদ্দেশে গাড়ির বয়স গণনা পদ্ধতি সংশোধন, বেশি সংখ্যক যাত্রী পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহার, পাবলিক ট্রান্সপোর্টের আমদানি শুল্ক কমানো, পিকআপ, ডাম্প ট্রাক, ফায়ার ফাইটিং ভেহিক্যালসসহ অন্যান্য বিশেষায়িত মোটরযানের আমদানি শুল্ক কমানো এবং আমদানি রিকন্ডিশন মোটরযান বিক্রি ও বিপণনের ক্ষেত্রে বিশেষ ভ্যাট দেওয়ার নীতিমালা প্রণয়ন সংক্রান্ত প্রস্তাব করা হয়েছে।
সভাপতির বক্তব্যে এনবিআরের আয়কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন বলেন, “বারভিডার পক্ষ থেকে যেসব প্রস্তাব এসেছে, তা রাজস্ব সহায়ক। নীতি-নির্ধারণী পর্যায়ে প্রস্তাবনাগুলো তুলে ধরা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বারভিডার সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম (সম্রাট), জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোকলেসুর রহমান এবং এনবিআরের পক্ষ থেকে শুল্ক ও ভ্যাট প্রশাসন বিভাগের সদস্য মো. সাইফুল ইসলাম, শুল্ক নীতি ও আইসিটি বিভাগের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া।
- ১ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩
- ২বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- ৩হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ৪গুলশানে আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেফতার ৬
- ৫চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৬সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৭চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৮ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৯জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ১০কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ১চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৭সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন





পাঠকের মতামত