
ফেনীতে ১২ শিক্ষকের একটি মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে মাত্র একজন। এ তথ্য নিশ্চিত করেন মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন বলেন, সদ্য প্রকাশিত ফলাফলে ওই শিক্ষার্থী জিপিএ-২.৫৬ পেয়ে পাস করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের অলাতলী জিন্নুরাইন বালিকা দাখিল মাদ্রাসা থেকে এ বছর ১০ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল।গত রোববার প্রকাশিত ফলাফলে তাদের মধ্যে মাত্র ওই একছাত্রী জিপিএ-২.৫৬ পেয়ে উত্তীর্ণ হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মাদ্রাসাটি ১৯৯৫ সালে স্থাপিত হয়। এরপর ২০০২ সালে পাঠদানে অনুমতি এবং ২০০৫ সালে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে প্রত্যেক বছরই দাখিলে আশানুরূপ সাফল্য অর্জন করে আসছিলেন মাদ্রাসার ছাত্রীরা।
এবার দাখিল পরীক্ষার এমন ফলাফলে মাদ্রাসাটির শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মাঝে হতাশা নেমে আসে। বিষয়টি নানা আলোচনা সমালোচনা চলছে স্থানীয়দের মাঝেও।
এ ব্যাপারে জানতে চাইলে দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হক বলেন, আমরা প্রতিষ্ঠানটি পর্যবেক্ষণে রাখার পাশাপাশি ফলাফল কেন এত খারাপ হলো, তা যাচাই-বাছাই করব।
এআরএস
- ১রিকেট বেনকাইজারের বোর্ড সভা ২৯ জুলাই
- ২বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৩আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ম্যানিলায় বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ
- ৫একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৬পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ: নিরপেক্ষ তদন্তের দাবি
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮প্রবাসে থাকা ছেলের ঔষধ পাঠাতে গিয়ে চাঁদপুরে মায়ের মৃত্যু
- ৯এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ
- ১০ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৩পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৪ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৫নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৬সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৭প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৮মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৯পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ১০সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত