
ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের তিন দেশ। সেগুলো হলো স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। আগামী ২৮ মে থেকে তাদের এ সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার (২১ মে) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
তবে এরপর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দখলদার ইসরায়েল। ইতোমধ্যে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতদের তলব করেছে দেশটি। ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ হুমকি দিয়েছেন, ফিলিস্তিনি অথরিটিকে (পিএ) করের অর্থ দেন তারা। এখন সেটি বন্ধ করে দেবেন।
বিগত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার কথা বলে আসছিল ইউরোপের বেশ কয়েকটি দেশ। তাদের মতে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর জন্য দ্বিরাষ্ট্র নীতি কার্যকর করতে হবে। অর্থাৎ দখলদার ইসরায়েলের পাশে আলাদা স্বাধীন ফিলিস্তিনি থাকবে।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস বলেন, ফিলিস্তিনিকে স্বাধীন দেশের স্বীকৃতি না দিলে মধ্যপ্রাচ্যে কোনো শান্তি আসবে না। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন বলেন, এটি ফিলিস্তিনি ও আয়ারল্যান্ডের জন্য একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন।
স্পেনের প্রধানমন্ত্রী সান্তেজ সংসদে বলেন, ফিলিস্তিনকে স্পেনের স্বীকৃতি দেওয়ার কারণ শান্তি, ন্যায়বিচার এবং সম্বন্বয়ের জন্য। স্পেন ইউরোপের অন্যান্য দেশগুলোর সঙ্গে যুক্ত হবে। আমরা যত একত্রিত হবো, তত দ্রুত একটি যুদ্ধবিরতি পাবো। আমরা হাল ছেড়ে দেব না।
স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস। তাদের স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
- ১সিঙ্গার বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২ব্যাংক এশিয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩গ্লোবাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে
- ৫হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ২২ আগস্ট
- ৭সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সোনার বাংলা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান
- ১০প্রাইম ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৬সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত