
ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ সামনে। এর আগে বিজেপি ও কংগ্রেসকে কঠোর নির্দেশ দিলো নির্বাচন কমিশন (ইসি)। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গেকে এই নির্দেশনা দেয়া হয়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়,ইসি সাফ জানিয়ে দিয়েছে; বিজেপি সভাপতি জেপি এবং কংগ্রেসের খাড়গেকে নিজ দলের তারকা প্রচারকদের উদ্দেশে নির্দেশনা জারি করতে হবে। যেখানে তাদের বক্তব্যকে সংশোধন, বক্তব্য সম্পর্কে যত্নবান হওয়া এবং নির্দিষ্ট শিষ্টাচার মেনে কথা বলার নির্দেশ থাকবে। অর্থাৎ দুই পার্টির তারকা প্রচারকদের কথাবার্তা, ব্যবহার যাতে সংযত হয়, সেজন্য নির্দেশ দিয়েছে ইসি।
চলতি বছর লোকসভা নির্বাচন ঘিরে প্রচারের মঞ্চে একাধিক ধর্মীয় ও জাতিগত মন্তব্য হচ্ছে। সেক্ষেত্রে দুই দল যাতে তারকা প্রচারকদের সংযত করতে পারে, সেই আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। তারা বলছে, তারকা প্রচারকদের নেতৃত্বে প্রচারের মানের পতন ঘটেছে। পরিপ্রেক্ষিতে বিজেপি ও কংগ্রেসকে এই অভূতপূর্ব নির্দেশ পাঠানো হয়েছে।
ইসি জানায়, ভারতের আর্থ-সামাজিক-সাংস্কৃতিক পরিবেশ একটি স্থায়ী সংরক্ষণের বিষয়। সেটি নির্বাচনের জন্য ক্ষতির মুখে পড়তে পারে না। এটি পর্যবেক্ষণ করেছে নির্বাচন কমিশন।
কমিশন উল্লেখ করেছে-ধর্ম, বর্ণ, ভাষা, সম্প্রদায়ের ইস্যুতে বিজেপি ও কংগ্রেসকে চরম বার্তা দেয়া হয়েছে। বিজেপির তারকা প্রচারকদের ধর্মীয় ও সাম্প্রদায়িক প্রচার থেকে বিরত থাকতে হবে। আর কংগ্রেসের তারকা প্রচারকদের প্রতিরক্ষা ক্ষেত্রকে রাজনীতিকরণের আঙিনায় আনতে নিষেধ করা হয়েছে।
কংগ্রেসের উদ্দেশে আরেকটি বার্তা পাঠিয়েছে কমিশন। তাতে বলা হয়, তারকা প্রচারকারীরা এমন বিবৃতি যেন না দেন, যা মিথ্যা ধারণা দেয়। যেমন- ভারতের সংবিধান বিলুপ্ত বা বিক্রি করা হতে পারে। এমন কথা বলা থেকে বিরত থাকতে হবে।
নির্বাচন কমিশন একে অপরের বিরুদ্ধে বিজেপি ও কংগ্রেসের সমস্ত অভিযোগ খারিজ করেছে। সেই সঙ্গে তাদের আত্মপক্ষ সমর্থন প্রত্যাখ্যান করেছে।
- ১ব্রিটিশ আমেরিকান টোবাকোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২সিঙ্গার বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩ব্যাংক এশিয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪গ্লোবাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে
- ৬হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ২২ আগস্ট
- ৮সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সোনার বাংলা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৬কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ১০‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর





পাঠকের মতামত