
দেশের রপ্তানিযোগ্য তৈরি পোশাক শিল্প শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের জন্য আগামী ঈদের আগে আরও ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণের দাবি জানানো হয়েছে।
পোশাক খাতের মালিকদের তিন সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এ দাবি জানায়।
বৃহস্পতিবার (৪ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, করোনার কারণে তৈরি পোশাক শিল্পে যে ধাক্কা লেগেছে তা কাটিয়ে উঠতে দুই ঈদ পর্যন্ত নতুন করে আরও ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ প্রয়োজন হবে। এছাড়া, পোশাক খাতের বর্তমান অবস্থা কাটিয়ে উঠতে উদ্যোক্তাদের ঋণের কিস্তি পরিশোধে দীর্ঘমেয়াদী সুযোগ দেওয়া প্রয়োজন।
এদিকে, ৩ মার্চ বিকেএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ঋণ প্রণোদনা প্যাকেজ এবং আগের প্রণোদনা ঋণ প্যাকেজের পরিমাণ এক করে উদ্যোক্তাদের ১৮ মাসের পরিবর্তে কমপক্ষে ৩৬ মাসের কিস্তি পরিশোধের সময় দিতে হবে।
এতে পোশাক খাত আবার ঘুরে দাঁড়াতে পারবে। অন্যথায় এই শিল্পের ওপর নির্ভরশীল ৪৫ লাখ মানুষ এবং পরোক্ষভাবে দুই কোটি মানুষের জীবন-জীবিকা ও দেশের সার্বিক অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়বে।
করোনা পরিস্থিতিতে পোশাক শিল্প খাতে যে অবস্থা তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা পাওয়ার লক্ষ্যে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিকেএমইএ’র সদস্যদের নিয়ে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
- ১সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ২ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৩আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ৪সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ৫দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৬বগুড়ায় যাত্রীবাহী বাস পিলারে লেগে ৬ শ্রমিক নিহত
- ৭বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৮রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৯বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ১০২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত