প্রকাশিত: মে ২৬, ২০২৪ ১০:৫৮ পিএম

বাংলাদেশকে দেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তি আগামী জুনে পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোববার (২৬ মে) আইএমএফ নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভেঙ্কারা সুব্রামানিয়ানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি যাতে ডলারের প্রবাহ বাড়ানো যায়। এখানে অনেক নেগোসিয়েশন আছে। আশা করছি, এ সমস্যার সমাধান করতে পারব। আমরা কাজ করছি। আইএমএফের নির্বাহী পরিচালক বলেছেন, আপনারা সঠিক পথে আছেন। যে কাজ করছেন সমস্যা সমাধানে সেটাতে আমাদের সমর্থন আছে।’

চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ প্রদান করবে আইএমএফ। আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘জুনেই তারা দেবে। সেখানে কোনও বাধা তো নেই। আইএমএফ খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে। আমরা সে অনুযায়ী খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি তাদের ধরতে চাই।’

ঋণ খেলাপিরা অনেক শক্তিশালী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আপনারা দেখছেন সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার কি ক্ষমতা কম ছিল? বেনজির আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছে, তাতে সরকারের সমর্থন রয়েছে।’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো ও রাজস্ব আয় বৃদ্ধি আগামী অর্থবছরের বাজেটের প্রধান চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের অর্থনীতিতে বেশ কিছু অসুবিধা রয়েছে। সেগুলোর উত্তরণ ঘটাতে হবে। আগামী বাজেটে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ীমী লীগ যে ইশতেহার দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বাজেটে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

শেয়ার

পাঠকের মতামত

১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রায় ১ ...

কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ

তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় রপ্তানিমুখী পোশাক শিল্প সচল রাখতে ব্যতিক্রমী উদ্যোগের দাবি জানিয়েছে ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...