ফরিদপুরের বোয়ালমারীতে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলার পর ধর্ষক মো. কাজল শেখকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুন) দিবাগত রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি গ্রাম থেকে ধর্ষক কাজল শেখকে গ্রেফতার করে পুলিশ। এর আগে বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাজল শেখ কানখড়দি গ্রামের মো. ছিরু শেখের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির বাবা আরেকটি বিয়ে করায় তার মায়ের সাথে সে নানা বাড়িতে থাকে। তার মা একটি মিলে শ্রমিকের কাজ করে এবং শিশুটির নানি স্থানীয় একটি ইট ভাটায় কাজ করে। শুক্রবার (১৪ জুন) ওই শিশুটি তার নানির সাথে ওই ইট ভাটায় গিয়ে খেলছিল। বিকেল ৫ টার দিকে কাজল শেখ তাকে ফুসলিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন ছুটে গেলে ধর্ষক পালিয়ে যায়। অসুস্থ ওই শিশুটিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, ধর্ষণের ঘটনায় শিশুর নানা হাসেম মল্লিক বাদি হয়ে শুক্রবার রাতে স্থানীয় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৫।
এর সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর আসামি মো. কাজল শেখকে গ্রেফতার করা হয়। অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিকে শনিবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এএন
- ১পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ২বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
- ৩হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৪যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৫বাংলাদেশে বিনিয়োগ চেয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
- ৬সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার
- ৭রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার
- ৮‘নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের’
- ৯পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৬অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৭ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৮ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৯সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ১০ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না





পাঠকের মতামত