
বাগেরহাটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার (১৫ জুন) সন্ধ্যায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করেন।
মেলায় সার্কাস, নাগর দোলনা, স্লিপার, খেলনা ট্রেন, ভুতের বাড়ি, ফুসকা চটপটি, ঐতিহ্যবাহী মিষ্টির দোকান, তৈরি পোশাকসহ বিভিন্ন ধরনের ৬০টি স্টল বসেছে। প্রথম দিনেই দর্শনার্থীরা আসতে শুরু করেছেন মেলায়। মেলা ঘুরে সন্তোষ প্রকাশ করেছেন দর্শনার্থীরা।
মেলায় ঘুরতে আসা কাউসার আহমেদ বলেন, ঢাকাতে থাকি এদের ছুটিতে বাড়ি এসেছিলাম। এসে শুনেছি বাণিজ্য মেলা হচ্ছে বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। সবকিছু দেখে ভালো লাগছে ঈদের আনন্দ আরো কয়েক গুন বেড়ে যাবে এই মেলার জন্য।
আলবিদা সুলতানা নামের এক দর্শনার্থী বলেন, বিকালে মেলায় এসেছি এসে খুব ভালো লাগছে। ঈদের কসমেটিক্সসহ বেশকিছু জিনিস পত্র এখান থেকে নিয়েছি দামও কম আছে কসমেটিক্স গুলো ভালো মনে হয়েছে।
মেলায় চট্টগ্রাম থেকে দোকান নিয়ে আসা বাইজিদ বলেন, আমরা বিভিন্ন মেলায় দোকান দিয়ে থাকি। এবার বাগেরহাটের বাণিজ্যমেলায় এসেছি মাসব্যাপী এখানে থাকবো। প্রথম দিনেই বেচাকেনা মোটামুটি হয়েছে আশা করি সামনের দিনগুলোতে আরো বেশি ভালো হবে।
১৫ জুন শুরু হওয়া মাস ব্যাপী এই মেলা চলবে ১৫ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টাকা থেকে রাত ১০টা পর্যন্ত মেলায় প্রবেশ করা যাবে। মেলায় প্রবেশ করতে গুনতে হবে ২০ টাকা। এই বিশ টাকার টিকিটে নির্দিষ্ট নাম্বার থাকবে, টিকিট দিয়ে হবে র্যাফল ড্র। র্যাফল ড্র‘তে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার।
বাগেরহাটের মানুষকে আনন্দ দিতে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানান বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন। তিনি বলেন, মেলার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয়রা যাতে নির্বিঘ্নে মেলায় আসতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য পুলিশ প্রশাসন ও আয়োজক কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকরা সোচ্চার রয়েছে।
বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি লিয়াকত হোসেন লিটন বলেন, মেলায় আগত দর্শনার্থী ও স্থানীয়দের জন্য সব ধরনের আনন্দ বিনোদনের ব্যবস্থা থাকবে। মেলায় নিরাপত্তা ব্যবস্থাও থাকবে খুবই শক্তিশালী। এখানে সার্কাসের নামে যেন কোন অশ্লীল নৃত্য হবে না। র্যাফেল ড্র‘র নামে জুয়া চলবে না।শুধু মাত্র প্রবেশ ফি ২০ টাকা থাকবে। এই টাকার বিপরীতে একটি র্যাফল ড্র হবে। সেখানে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
এসময়, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব ফিরোজুল আলম, বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি লিয়াকত হোসেন লিটন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকি, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমানসহ আয়োজক ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
এএন
- ১প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ২শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ৩সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন
- ৪অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ৫ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ৬এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ৭চাঁদপুরে বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা
- ৮১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ৯সন্দ্বীপ চ্যানেলে ইলিশে সুদিন দেখছেন জেলেরা
- ১০কোলের সন্তানকে বিক্রি করলো মা, উদ্ধার করলো পুলিশ
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৬যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৭চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৮সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৯জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত