
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে পাওয়া মনোনয়নে সম্মতি দিলেন বারাক ওবামা প্রশাসনের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে তিনি রিপাবলিকানদলীয় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাইডেন বলেছেন, ‘আমি অত্যন্ত সম্মান ও বিনয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য এই মনোনয়নটি গ্রহণ করেছি।’ নির্বাচিত হলে সকল আমেরিকানের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার প্রতিশ্রুতি জানিয়ে তিনি এ সময় বলেন, ‘আমি একজন গর্বিত ডেমোক্র্যাট।’
ছোট একটি ভিডিওর মাধ্যমে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের জীবন, পেশা ছাড়া একজন বাবা, স্বামী এবং রাজনৈতিক নেতা হিসেবে তার ভূমিকার পরিচয় তুলে ধরা হয়। এর আগে দলের ভার্চ্যুয়াল জাতীয় সম্মেলেন রোল কলের মাধ্যমে ডেলিগেটরা প্রাইমারিতে জয়ী হয়ে আসা বাইডেনকে মনোনয়নের পক্ষে ভোট দেন।
বাইডেনের সম্মতির আগে তার ছেলে হান্টার বাইডেন এবং মেয়ে অ্যাশলে বাইডেন বাবার যোগ্যতা নিয়ে বলেন, ‘আমাদের বাবা কেমন প্রেসিডেন্ট হবে আমরা আপনাদের তা বলতে চাই। তিনি হবেন কঠোর কিন্তু সৎ। স্নেহবৎসল এবং নীতিতে অটুট। আপনার যখনই তাকে প্রয়োজন হবে আপনার কথা তিনি শুনবেন।’
বাবার প্রশংসা করে জো বাইডেনের পুত্র-কন্যা আরও বলেন, ‘আপনাদের হয়তো শুনতে খারাপ লাগবে কিংবা আপনার শুনতে চাইবেন না কিন্তু তিনি আপনাকে সত্যটাই বলবেন। তিনি কখনোই আপনাকে হতাশ করবেন না। তিনি একজন আদর্শ বাবা এবং আমরা মনে করি তিনি অবশ্যই একজন আদর্শ প্রেসিডেন্ট হবেন।’
এর আগে দলের ডেলিগেটদের আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার পর জো বাইডেন সংক্ষিপ্ত উপস্থিতিতে সবাইকে ধন্যবাদ জানান। এ সময় স্ত্রী জিল বাইডেনসহ নাতি-নাতনিদের জো বাইডেনের সঙ্গে দেখা যায়। এর মধ্য দিয়ে এখন বাইডেন আনুষ্ঠানিকভাবে আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে লড়বেন।
- ১ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৩গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৪ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৫৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৬ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৭দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৮ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৯মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ১০অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৮চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৯পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১০রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত