
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সাথে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিনট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৪৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯ টির, দর কমেছে ১০৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১১ টির।
ডিএসই ৭২১ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫৫ কোটি ২৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৭৪ কোটি ৫৯ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬২.২০ পয়েন্টে। সিএসইতে ২৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দর বেড়েছে, কমেছে ৭৪টির আর ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
- ১ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭এশিয়া প্যাসিফিকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮লাফার্জ হোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ১০এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত