
কোপা আমেরিকার ফাইনাল খেলেই জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছিল ডি মারিয়া। তাই শিরোপা উঁচিয়ে ধরেই আর্জেন্টিনাকে বিদায় জানাতে চেয়েছিলেন এই তারকা। তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। লাওতারো মার্টিনেজের একমাত্র গোলে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।
ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটেও গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১১২ মিনিটের মাথায় লাওতারো মার্টিনেজের গোলে লিড নেয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত কলম্বিয়া সেই গোল শোধ করতে না পারায় শিরোপা উল্লাসে মাতেন আলবেসেলেস্তেরা। এটি কোপা আমেরিকায় আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপা।
সবমিলিয়ে টানা তৃতীয় বড় শিরোপা জিতলো আর্জেন্টিনা। যার শুরুটা হয়েছিল ২০২১ সালের কোপা আমেরিকায় টুর্নামেন্ট দিয়ে। ওই আসরের ফাইনালে ব্রাজিলকে ১-০ গোল হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা ঘুচায় মেসিবাহিনী। এর পরের বছর কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা উল্লাস করে লিওনেল স্কালোনির শিষ্যরা। এবার কলম্বিয়াকে হারিয়ে কোপার শিরোপা ধরে রাখলো আকাশি-সাদারা।
ম্যাচ শেষে আর্জেন্টিনা যতটা উল্লাসে মেতেছে ম্যাচ চলাকালীন ততটাই হয়তো দুশ্চিন্তায় ছিল। কলম্বিয়ার অ্যাটাকের বিপরীতে আর্জেন্টিনার ভুল পাস আর মিস ভাবাচ্ছিল কোট স্কালোনিকে। এর মধ্যে ম্যাচের ৬৫ মিনিটে ইনজুরির পড়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার প্রাণভ্রমরা মেসি। খেলোয়াড়, দর্শক থেকে শুরু করে মেসিও যেন মাঠ ছাড়ার কষ্ট ভুলতে পারছিলেন না। বেঞ্চে বসে অঝোরে কেঁদেছেন এই ফুটবল জাদকর। শেষ পর্যন্ত লাওতারোর গোলে মেসির কান্না রূপ নেয় উল্লাসে। জয়ের পর বুনোউল্লাসে মেতেছেন মেসি নিজেও।
এম জি
- ১গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ২সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৩সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’
- ৪জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর
- ৫ব্লক মার্কেটে লেনদেন ৬২ কোটি টাকার
- ৬জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৭১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- ৮হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ১০কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ১সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ২কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৮হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৯দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১০চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী





পাঠকের মতামত