
মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান এবং প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করার চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ৩ টার দিকে বাকৃবি ছাত্রলীগের পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে গিয়ে মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
সমাবেশে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, কোটা আন্দোলনের নামে সরকার পতনের আন্দোলন, স্বৈরাচারী আন্দোলন নাম দিয়েছে, যারা নিজেদের নব্য রাজাকার নাম দিয়েছে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। একটি কোটা বিতর্কিত করা মানে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদেরকে প্রশ্নবিদ্ধ করা। আমরা অবশ্যই বলছি কোটার যৌক্তিক সংস্কার করা এবং তা অবশ্যই রাষ্ট্র বিবেচনা করবে কত শতাংশ থাকবে কি থাকবে কিনা। বাকৃবির মাটিতে নব্য রাজাকারদের জায়গা হবে না। যদি কেউ এরকম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে নিজ অবস্থা থেকে রুখে দাঁড়াবেন।
তিনি আরও বলেন, গতকাল সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্য সম্পূর্ণ না শুনে ভ্রান্ত ধারণার কারণে শিক্ষার্থীরা রাতে বিক্ষোভ মিছিল করেছে। মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা যদি সরকারি চাকরি না পায় তাহলে কি রাজাকাররা পাবে, এমন কথা তিনি উদাহরণ হিসাবে বলেছেন । ১৪ দিন ধরে ক্যাম্পাসে আন্দোলন হচ্ছে কেউ বলতে পারবে আমরা তাদের বাধা প্রদান করেছি।
আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ৭ তারিখে কোর্টের রায়ের আগ পর্যন্ত কোন কোটাধারীরা যাতে আন্দোলন না করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপর ৭ তারিখের কোর্টের রায়ে সন্তুষ্ট না হলে পুনরায় শিক্ষার্থীরা আন্দোলন করতে পারবে। অথচ তারা স্বৈরাচারী মনোভাবে নিয়ে ২ দিনের ভেতর রায়ের দাবি জানাচ্ছে। কোর্টের একটা রায় আসা না পর্যন্ত সরকার কীভাবে পরিবর্তন করবে? ৭ তারিখে কোর্টের রায় সরকারের কাছে পাঠাবে, তারপর সেটি নির্বাহী বিভাগে পাঠানো হবে। তখন সিদ্ধান্ত নেওয়া হবে কোটা থাকবে কি থাকবে না । আপনাদের নিশ্চয়ই চিফ জাস্টিস এস কে সিনহার কথা মনে আছে, আওয়ামী লীগ সরকার ৫ম সংশোধনী নিয়ে গিয়েছিল। তখন কিন্তু চিফ জাস্টিস তা বাতিল করে দিয়েছিল।
এএন
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত