
টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় জুয়েলারি, ক্রোকারিজ, বস্ত্রালয়, মুদি- মনোহারী দোকানসহ মোট ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) মধ্যরাতে মির্জাপুর পৌরসদরের কালীবাড়ী রোডে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সকালে রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় নির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ অনুমান না করা গেলেও দেড় থেকে দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হলেও সাড়ে তিনটার দিকে আগুনের লেলিহান শিখা জনদৃষ্টিতে আসে। সংবাদ পেয়ে মির্জাপুর ও দেলদুয়ার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুনের ব্যাপকতা রোধ করতে সমর্থ হন।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাতৃবাসনালয় (ক্রোকারিজ) এর স্বত্বাধিকার নীল কমল দে বলেন, আগুন লাগার পর পল্লি বিদ্যুৎকে বারবার কল করা হলেও তারা সময়মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি। তারা যথাসময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে ক্ষয়- ক্ষতির পরিমাণ কমানো যেত।
মির্জাপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী স্টেশন কর্মকর্তা মতিউর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এএন
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী
- ৩চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন
- ৪সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৫৯ নারীকে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির
- ৬পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ৯সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
- ১০ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৯পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ১০ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার





পাঠকের মতামত