প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪ ১১:০৬ এএম , আপডেট: আগস্ট ৪, ২০২৪ ১১:১১ এএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬ টির, দর কমেছে ৩৫৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫৮ কোটি ১১ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৯২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩ টির, দর কমেছে ৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫৪ লাখ টাকা।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ওয়ালটনের বোর্ড সভা ২৯ আগস্ট

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। ...

উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস  লিমিটেডের (ইউএফআইএল) পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে ...

লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন ...

লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের ...

ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা ...

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...