
২০১৮ সালের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বাদ পড়ে দুইবারের বিশ্বকাপজয়ীরা। সেদিন অসহায় দৃষ্টিতে ১৯ বছর বয়সী তরুণ কাইলিয়ান এমবাপের গতির খেল দেখেছিলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।
বছর তিনেকবাদে আবারও একই অভিজ্ঞতা হলো মেসির। তবে এবার স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সি গায়ে। এমবাপের দল প্যারিস সেইন্ট জার্মেইর কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে গেছে পিএসজি।
ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের দুই লেগে করা পাঁচ গোলের ৪টিতেই রয়েছে এমবাপের নাম। প্রথম লেগে ৪-১ গোলের জয়ে করেছিলেন হ্যাটট্রিক। আর বুধবার রাতে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের একমাত্র গোলটিও করেছেন এমবাপে। ম্যাচের ৩০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন তিনি।
এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে নিজের গোলসংখ্যাকে ২৫-এ উন্নীত করলেন এমবাপে। ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ২৫ গোলের রেকর্ড গড়লেন তিনি।
এতদিন ধরে এ রেকর্ডটি ছিল লিওনেল মেসির দখলে। মাত্র ২২ বছর ২৮৬ দিন বয়সে ২৫ গোল করেছিলেন মেসি। এবার মেসিকে সামনে রেখে ২২ বছর ৮০ দিন বয়সে ২৫ গোল করে ফেললেন এমবাপে। ২৩ বছরের আগে আর কারও নেই ২৫ গোল করার রেকর্ড।
এছাড়া দুই লেগ মিলে ৪ গোল করার মাধ্যমে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন এমবাপে।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত