প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪ ১:২০ পিএম , আপডেট: আগস্ট ১৫, ২০২৪ ১:৪৮ পিএম

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার দাবিতে দেশ জুড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোংলায় বিএনপি’র উদ্যোগে দু-দিন ব্যাপী অবস্থান কর্মসূচির ২য় দিনেও পৌর মার্কেটের সামনে সকাল থেকে নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টা থেকে পৌর মার্কেটের সামনে শুরু হয় নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ অবস্থান কর্মসূচি।
এসময় বক্তারা বলেন, দ্রুত ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবি জানাই।
তারা আরো বলেন, কেউ যেন কোথাও কারো কোনো বাড়ি ঘরে হামলা-ভাঙচুর না করেন। এসব করলে দায়দায়িত্ব তারই, দলের নয়। দল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এসময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ জুলফিকার আলী, বিএনপি নেতা আবু হোসেন পনি, এমরান হোসেন, মাহবুবুর রহমান মানিক, বাবুল হোসেন রনি ও মো. আলাউদ্দিন।

অবস্থান কর্মসূচি শেষে শেখ হাসিনার বিচারের দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দাবিসহ তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলসহ পৌর মার্কেটের সামনে এসে জড়ো হয়।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...