প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪ ১:৫১ পিএম

ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে পাবনায় গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনার সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

সকাল থেকে শহরের হামিদ শহিদ চত্বরে ছাত্র জনতা অবস্থান নেয়। পরে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসের সামনে অবস্থান নেন।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা বলেন, সারাদেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে স্বৈরাচারী খুনি সাবেক সরকার শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করছি এবং বিদেশে বসে স্বাধীন দেশে আবারো নীল নকশা তৈরি করার ষড়যন্ত্র করছে তা ছাত্র জনতা মেনে নেবে না।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...