প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪ ৬:৫২ পিএম

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দোষীদের বিচারের দাবিতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়ায় বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি করেছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের  গুরুত্বপূর্ণ স্থানে এই অবস্থান কর্মসূচি নেন তারা। এসব অবস্থান কর্মসূচিতে যোগ দেন ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

এদিকে শিমুলিয়া ইউনিয়নে অবস্থান কর্মসূচিতে অবস্থান নেন আশুলিয়া থানা বিএনপি’র সহ সভাপতি আতাউর রহমান আতাল, শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল্লা আল মামুন, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনের, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু, সহ সভাপতি গালিব মো. ফজলে রাব্বী, আমজাত হোসেন বুলবুল সদস্য, শাহ আলম জিয়া পরিষদ, যুবদলের সভাপতি ইকবাল হোসেন সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, ইব্রাহীম খলিল, স্বেচ্ছাসেবক দল আবু সামা, ইমরান হোসেন ও সাগর এছাড়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সাবেক সাংসদ ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, ছাত্র-জনতার জন্যই বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীনতা লাভ করেছে। তবে, এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে অকালে ঝড়ে গেছে অসংখ্য তাজা প্রাণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই হত্যাযজ্ঞ চালানো হয়। এজন্য শেখ হাসিনাসহ জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই। এছাড়া এই অঞ্চলে কোন প্রকার নাশকতা যেন না ঘটতে পারে, এই জন্য তিনি নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...