প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪ ৭:৫৬ পিএম

ছাত্রজনতার অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পদে রদবদল হয়েছে। এবার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েলে নতুন ব্যবস্থাপনা পরিচালক পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালনাধীন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পদায়ন করা হয়েছে মো. আবদুস সোবহানকে।

গতকাল বুধবার বিপিসির উপসচিব মুহাম্মদ আশরাফ হোসেন সই করা এক আদেশে এ পদায়ন করা হয়।

মো. আবদুস সোবহান এর আগে এলপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সুপিরিয়র সিলেকশন কমিটির গত ১৪ আগস্টে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিপিসির অধীন প্রতিষ্ঠান এসপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সোবহানকে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে বদলি করা হলো।

তিনি তার নিজ কর্মস্থল এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) হতে অবমুক্ত হয়ে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডে (পিওসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করবেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ওয়ালটনের বোর্ড সভা ২৯ আগস্ট

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। ...

উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস  লিমিটেডের (ইউএফআইএল) পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে ...

লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন ...

লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের ...

ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা ...

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...