
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার বিশাল বিজয় অর্জিত হয়েছে। স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। হাসিনা সরকারের পতন পরবর্তী সময়ে একটি মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ থেকে জাতিকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা হানাহানি, ভেদাভেদ চাই না। আমরা মিলেমিশে দেশটাকে গড়তে চাই। আজকের যত অর্জন ও কৃতিত্ব সব ছাত্র জনতার।
শনিবার (১৭ আগষ্ট) সকাল ১০টায় মিঠাখালি ফুটবল মাঠে মোংলা থানা বিএনপির আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাকর্মিদের উদ্যেশ্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দেশে দুরবৃত্তরা লুটতারাজ চাদাবাজি শুরু করেছে। দুরবৃত্তরা যাতে লুটতারাজ চাদাবাজি করতে না পারে, তার জন্য বিএনপির নেতা কর্মিদের পাড়ায় পাড়ায় পাহারা দিতে হবে।
যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। সংখ্যা লঘুদের বাড়িতে বাড়িতে বিএনপির নেতা কর্মিদের পাহরা দিতে হবে। দুরবৃত্তরা যেন সংখ্যা লঘুদের উপর কোন প্রকার অত্যাচার না করতে পারে। আওয়ামী লীগের মত দুর্নীতিবাজ লুটেরা বিএনপির নেতা কর্মি চাই না। মোংলা বাসীদের বলেন, এখন দেশে লুটপাট ও চাদাবাজী শরু হয়েছে। যদি আপনাদের বাড়ীঘর, দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠানে দুরবৃত্তরা গিয়ে লুটপাট বা চাদাঁদাবী করে তাহলে তাদেও ধরে প্রসাষনের কাছে দিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মান্নান হাওলাদার, রুস্তুম শেখ, শাহআলম শেখ, আবু হোসেন পনি, মাহবুবুর রহমান মানিক ও বাবুল হোসেন রনি।
পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ ছাত্রজনতার রুহের মাগফেরাত কামনায় বিশেষভাবে দোয়া-মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়। এসময় বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এসকে
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত