
ধর্ম যার যার উৎসব রাষ্ট্র সবার এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে সম্প্রীতির বাংলাদেশ ব্যানারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ আগস্ট) সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বাগেরহাট জেলা শাখার উদ্যোগে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় তাদের কর্মসূচির সাথে জেলা বিএনপির নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন।সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রনট এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট অসীম সমাদ্দার, জেলা কমিটির সভাপতি প্রদীপ কুমার বসু, সাধারণ সম্পাদক সুব্রত রায় শিমুল।
বিএনপির নেতারা বলেন , দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সব কিছু ভুলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে তাহলে আগামী ৫০ বছরেও আওয়ামী লীগে কোন ভাবে সংগঠিত হতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিষ্টান, সকলে মিলে সহযোগিতা করলে এই দেশকে বিশ্বের মাঝে এক নতুন রূপে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা ক্ষমতা চাই না। আমরা চাই জনগণের ভোট অধিকার । কারণ পূর্বে আপনারা যে ভোট দেখছেন তা গণতান্ত্রিক ভোটছিলো না। সাধারণ জনগণ ও ভোটদিতে যায় নাই, এমন কি আওয়ামী লীগের পরিক্ষিত নেতা কর্মীরা ভোট দিতে যায় নাই। ভোট অটোমেটিক তারা বাক্স ভরে শেখ হাসিনার ইচ্ছে মত এমপি বানিয়েছে । নিজে তো দেশ থেকে পালিয়েছে রেখে গেছে আবর্জনা এদের বিচার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতারা বলেন, বাগেরহাটে দুই একটি তুচ্ছ ঘটনা ছাড়া বড় ধরনের কোন হিন্দু সম্প্রদায়ের ওপর ঘটনা ঘটেনি। আমরা শান্তি সম্প্রতি বজায় রেখে এক সঙ্গে চলতে চাই।
এসকে
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত