
দেশের পুঁজিবাজারের বহুল আলোচিত-সমালোচিত ও বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস প্রাইভেট লিমিটেডের প্রধান দুই কর্ণধার চৌধুরী নাফিজ সরাফাত ও হাসান তাহের ইমামের বেনিফিসিয়াল ওনার্স অ্যাকাউন্ট (বিও হিসাব) স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেসের অনিয়ম তদন্ত সংক্রান্ত বিএসইসির তদন্ত কমিটির কার্যক্রমে বাধা দেওয়ার প্রেক্ষিতে ব্রোকারহাউজটির বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে বিএসইসি। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটির দুই কর্ণধার চৌধুরী নাফিজ সরাফাত ও হাসান তাহের ইমামের সব বিও হিসাব স্থগিত করা হয়েছে। একইসঙ্গে ব্রোকারহাউজটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক জালাল একরামুল কবীরের সব বিও হিসাবও স্থগিত করা হয়েছে।
বিও হিসাব স্থগিত করায় আলোচিত ব্যক্তিদের বিও হিসাবের বিপরীতে কোনো শেয়ার কেনাবেচা করা যাবে না। তাদের বিও হিসাবে থাকা শেয়ার অন্য কোনো বিও হিসাবে স্থানান্তর করা যাবে না। হিসাবগুলোতে তাদের কোনো নগদ তহবিল থেকে থাকলে, সেগুলোও উত্তোলন করা যাবে না।
মাল্টি সিকিউরিটিজের বিরুদ্ধে সম্মিলিত গ্রাহক হিসাবে বড় আকারের ঘাটতিসহ নানা ধরনের আভিযোগ আছে।
চৌধুরী নাফিজ সরাফাত ও হাসান তাহের ইমাম হচ্ছেন দেশের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস প্রাইভেট লিমিটেডের প্রধান দুই কর্ণধার। রেস বর্তমানে ১২টি মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে, যার মধ্যে ১০টি হচ্ছে মেয়াদি মিউচুয়াল ফান্ড ও বাকী ৩টি হচ্ছে বেমেয়াদি মিউচুয়াল ফান্ড। প্রচলিত আইন লংঘন করে এবং নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমতি না নিয়ে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর অর্থ দিয়ে মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে কিনে নিয়েছেন চৌধুরী নাফিজ সরাফাত ও হাসান তাহের ইমাম।
এএ
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৫যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৬বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৭জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৮মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ১০দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?





পাঠকের মতামত