
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মো. সনু (৩২) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সনু জেনেভা ক্যাম্পের ৫ নাম্বার সেক্টরে থাকতেন বলে জানা গেছে।
নিহতের চাচাত ভাই সজীব জানান, সকালে এলাকার চিহ্নিত মাদক কারবারি বুনিয়া সোহেল, রানা, টুনটুন, বাবুসহ ৪০ থেকে ৫০ জনের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। একপর্যায়ে হঠাৎ গোলাগুলি শুরু করে মাদক কারবারিরা। এ সময় কামাল বিরিয়ানির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বুনিয়া সোহেলের শটগানের গুলি লাগে সনুর গায়ে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সজীব বলেন, জেনেভা ক্যাম্পে ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে মারামারি হতো। হঠাৎ আজ গোলাগুলি শুরু হয়। এখানে অস্ত্র কোথা থেকে এলো, সেটা আমাদের জানার বিষয়। তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি করে মানুষ মেরে ফেললো।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।
বিএইচ
- ১ইরানে টানা ১১তম রাতের মতো মার্কিন বাহিনীর বিমান হামলা
- ২ইউনিয়ন ক্যাপিটালের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩বিএসটিআইর মোবাইল কোর্ট: চাঁদপুরে তিন বেকারি মালিকের অর্থদণ্ড
- ৪যবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে নতুন মুখ
- ৫সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ ইসির বৈঠক
- ৭ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ভাত খেতে চাওয়ায় চোরের অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা
- ৯ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ১০ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ের শঙ্কা
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৯কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ১০প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা





পাঠকের মতামত