
ছোট ফেনী নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে নদীর একাংশে বাঁশ ও বেড়া দিয়ে ৬০০ ফুট দৈর্ঘ্যের বাঁধ নির্মাণ হচ্ছে স্বেচ্ছাশ্রমে। এর নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২ লক্ষ টাকা।
রোববার (০৮ সেপ্টেম্বর) জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট সংলগ্ন তালতলি এলাকায় গিয়ে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার (০৭ সেপ্টেম্বর) বাঁধটি নির্মাণ কাজ শুরু হয়।
স্থানীয়রা জানান, মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় সম্প্রতি এ এলাকার প্রায় শতাধিক পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। ফলে গ্রামের সহস্রাধিক লোক নিজেদের পরিবার রক্ষার তাগিদে দ্রুত এ স্থানটিতে একটি টেকসই বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন।
অন্যথায় এসব পরিবারগুলোর ঘরবাড়ি অচিরেই নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। এছাড়া অব্যাহত নদী ভাঙ্গনের ফলে এ জনপদের মানুষদের মাঝে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা দেখা দিয়েছে। এজন্য সরকারের দিকে না তাকিয়ে নিজেরাই চাঁদা ও স্বেচ্ছাশ্রম দিয়ে এ বাঁধটি নির্মাণ কাজে নেমে পড়েছেন বলে জানা গেছে।
স্থানীয় আজিজ উল্লাহ বলেন, এ স্থানে একটি টেকসই বাঁধ নির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের এলাকাটা ভাঙন থেকে রক্ষা করা কঠিন হবে পড়বে।দ্রুত রাষ্ট্রীয়ভাবে এখানে টেকসই বাঁধ নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মোঃ সবুজ নামে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, হাজার হাজার পরিবার ও জমি রক্ষায় আমরা সোনাগাজী এবং কোম্পানীগঞ্জবাসী অতিদ্রুত মুছাপুর রেগুলেটরি নির্মাণের দাবি জানাচ্ছি।
স্থানীয় সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম মানিক বলেন, ভাঙ্গনরোধে রেগুলার নির্মাণের বিকল্প নেই। সে সাথে ছোট ফেনী নদীর সাথে সম্পৃক্ত ডাকাতিয়া খালের মুখে বালি এসে ভরাট হয়ে যাওয়ায় পানি অপসারণে বিঘ্ন হচ্ছে। খালটি পরিকল্পিতভাবে খনন করা হলে ভাঙ্গনরোধে সহায়ক হবে।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এ নদীটি আরও ১ কিলোমিটার দক্ষিণে ছিল।ভাঙ্গতে ভাঙ্গতে এখানে এসেছে পৌঁছেছে। তাই এ অঞ্চলের মানুষ রাতে হলে ভয়ে কেউ নিজেদের বাড়ি ঘরে থাকে না।তিনি আরও বলেন, ভাঙন রুধে একটি টেকসই বাঁধ নির্মাণই পারে নদীটার মোড় অন্যদিকে ফেরাতে। বর্তমান সরকারের মেয়াদকালেই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেবেন এমনটি প্রত্যাশা স্থানীয়দের।
এম পি
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ১০প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা





পাঠকের মতামত