
শিক্ষাপ্রতিষ্ঠানে অটো এমপিও চালুসহ পাঁচটি দাবিতে ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ও ১৯ তম নিবন্ধন পরীক্ষার্থীদের ব্যানারে রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের হাতে ‘স্বাধীন এই বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এক দেশ দুই নীতি, মানি না মানবো না’, ‘অবৈধ বিজ্ঞপ্তি যেখানে, লড়াই হবে সেখানে’, ‘আদু ভাইদের বিশেষ গণবিজ্ঞপ্তি, মানি না মানবো না’, ‘সেপ্টেম্বরে রেজাল্ট দিন, নভেম্বরে নিয়োগ দিন’, ‘জাল সনদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’—সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে বিক্ষোভকারীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাবের বিরোধিতা করেন এবং মোট পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- এক. বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহার করতে হবে। দুই. সেপ্টেম্বরের মধ্যে ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ও অক্টেবরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। তিন. শিক্ষক সংকট নিরসনে দ্রুত ১৮তম চূড়ান্ত ফলাফলের পর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে। চার. অটো এমপিও চালু করতে হবে। পাঁচ. ৩৫ বছর প্লাসদের সুযোগ দেওয়া যাবে না।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের দাবি ১৯ তম সার্কুলার আগামী মাসের মধ্যেই দিতে হবে। অযোগ্য শিক্ষকদের নিয়োগ দিলে আদৌ সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে না। যেখানে ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়ে গেছে সেখানে এই নিবন্ধনের ফলাফল প্রকাশের আগে আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা চরম বৈষম্যমূলক। অবিলম্বে এ হঠকারী সিদ্ধান্ত বন্ধ করতে হবে। বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে যদি নিয়োগ দিতে হয়, তবে তা বিশেষ পরীক্ষার ব্যবস্থা করে সবাইকে সুযোগ দিতে হবে।
এম পি
- ১বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ২শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৩শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৪চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৫জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৬বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৭টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৮বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৯ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১০স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত