
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এআইজিএ উপকরণ (১৬টি বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ এলাকায় এসব বকনা বাছুর বিতরণ করা হয়।
উপজেলা কমপ্লেক্সে অডিটোরিয়ামে মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, বর্তমান ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। অবরোধের সময় জেলেরা যাতে তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে তার জন্য জেলেদের ভিজিডি কার্ডের মাধ্যমে চাল দেওয়া হচ্ছে। যথাযথ পদক্ষেপের কারণে আমরা নদীতে বড় ইলিশ মাছ পাচ্ছি। এতে জেলেরা যেমন লাভবান হচ্ছে পাশাপাশি দেশবাসী বড় ইলিশ খেতে পারছে। জেলেদের অনেক সুযোগ সুবিধা দেয়ার পরও কিছু কিছু অসাধু এবং লোভী লোক চুরি করে ঝাটকাসহ ছোট মাছ স্বীকার করছে। এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে।
সহকারী মৎস্য কর্মকর্তা আতিকুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী।
এম পি
- ১অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ২ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ৩এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ৪চাঁদপুরে বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা
- ৫১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ৬সন্দ্বীপ চ্যানেলে ইলিশে সুদিন দেখছেন জেলেরা
- ৭কোলের সন্তানকে বিক্রি করলো মা, উদ্ধার করলো পুলিশ
- ৮সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক
- ৯৪ তরুণ-তরুণীর প্রাইভেটকারে ১৬ হাজার ইয়াবা পাচার
- ১০কুড়িগ্রামে আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত লাখো মানুষ
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৭চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৮সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৯জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ১০জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক





পাঠকের মতামত