
পবিত্র রবিউল আউয়াল মাস ও জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে নাতে রাসুল ও নাশিদ সন্ধ্যা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন বিশিষ্ট নাশিদ শিল্পী মাহমুদ হুজাইফা এবং নাত পরিবেশন করেন ‘নাশিদ মিশন’ শিল্পগোষ্ঠী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শিল্পীরা মনোমুগ্ধকর কণ্ঠে “দে দে পাল তোল দে”, “ইয়া রাসুল আল্লাহ”, “ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ”, “কারার ঐ লৌহ-কপাট ভেঙে ফেল কর রেলুপাত”, “ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও দামী”, এবং “আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর” প্রভৃতি নাশিদ এবং দেশাত্মবোধক গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
আছরের নামাজের পরে শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে আসতে শুরু করে। অনুষ্ঠানে পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা করা হয়। এছাড়াও নারী শিক্ষার্থীদের জন্য ওযু ও নামাজের বিশেষ ব্যবস্থা করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ও অনুষদের শিক্ষার্থী নাতে রাসুল ও নাশিদ পরিবেশন করেন।
কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় মাগরিবের নামাজের পর । এসময় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. খন্দকার মো মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থী।
আয়োজনকারী একজন শিক্ষার্থী মারুফ বিল্লাহ এই বিষয়ে বলেন, একজন মানুষের মধ্যে যখন দ্বীনি শিক্ষার আলোটা থাকবে, তখন তার পক্ষে খারাপ কাজটা করা কঠিন। প্রতিটা ধর্মই মানুষকে ভালো হওয়ার শিক্ষা দেয়। ইসলাম ধর্ম ও সংস্কৃতির মাধ্যমে যদি একজন মানুষের মাঝে পরিবর্তন আসে তবেই সে দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। ফলে তার দ্বারা দুর্নীতি, চাঁদাবাজি,অত্যাচার করা সম্ভব হবে না। এই চিন্তা থেকেই আমরা চাচ্ছি যে দ্বীনের জ্ঞান মানুষের কাছে পৌঁছে যাক।
বিএইচ
- ১ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ২ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ৩চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ৪কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১
- ৫কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুন
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়
- ৭দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- ৮শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’ : চিফ প্রসিকিউটর
- ৯দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার
- ১০লেনদেনের শীর্ষে ফার ইস্ট নিটিং
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৪নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৯কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ১০খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি





পাঠকের মতামত