প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১২:১৬ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যাংক হিসাব সচল রাখার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এটি রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের পারিবারিক প্রতিষ্ঠান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত এসকে ট্রিমসের ব্যাংক হিসাব সচল থাকবে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ও মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে গত ২৫ জুন থেকে কোম্পানিটির সব ব্যাংক হিসাব বন্ধ করে দেয়।

ব্যাংক হিসাব বন্ধ করার কারণে রপ্তানিমুখী কারখানাটি বিদেশ থেকে কোনো কাঁচামালও আমদানি করতে পারছিল না। ফলে কারখানায় বেশ কিছুদিন ধরে কোনো ধরনের কাজ নেই। কারখানা সচল রাখার মতো অর্থায়নেরও কোনো ব্যবস্থা নেই। এমন অবস্থায় কারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।

এরপর কোম্পানিটি ব্যাংক হিসাব সচল রাখার বিষয়ে হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট আগামী ২০ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির ব্যাংক হিসাব সচল থাকবে বলে নির্দেশনা দেয়।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ওয়ালটনের বোর্ড সভা ২৯ আগস্ট

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। ...

উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস  লিমিটেডের (ইউএফআইএল) পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে ...

লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন ...

লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের ...

ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা ...

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...