
ব্যাংক বা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে এক হাজার টাকা বা তার বেশি অ্যাড মানি করলে গ্রাহক পাচ্ছেন ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন। যা দিয়ে স্বপ্ন, ডেইলি শপিং, মীনা বাজার, প্রিন্স বাজার ও আগোরা সুপারস্টোরের নির্দিষ্ট আউটলেটে কেনাকাটা করা যাবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে এই অফার দিচ্ছে বিকাশ। অফারটি চলবে ৩১ মার্চ পর্যন্ত। বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অ্যাড মানি করার পর দুই কর্ম দিবসের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে কুপন পৌঁছে যাবে। কুপনের মেয়াদ ৭ দিন এবং কুপন রিডিম করার জন্য সর্বনিম্ন ৩০০ টাকার কেনাকাটা করতে হবে। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই কুপন পেতে পারেন।
এই অফারের আওতায় সুপারস্টোর ও আউটলেটের বিস্তারিত তালিকা দেখতে ভিজিট করতে হবে বিকাশ ওয়েবসাইটে। সম্প্রতি বিকাশের অ্যাড মানি নেটওয়ার্কে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক যুক্ত হওয়ায় ব্যাংকটির আড়াই কোটি গ্রাহক এখন তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা-নেয়া করতে পারছেন।
এ উপলক্ষে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাপ দিয়ে ৫০০ টাকা কিংবা তার বেশি অ্যাড মানি করলেই ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস পাচ্ছেন গ্রাহকরা। ব্যাংক থেকে বিকাশে টাকা আনার ক্ষেত্রে অফারটি প্রযোজ্য। অফারটি চলবে ৭ এপ্রিল পর্যন্ত।
অফার চলাকালীন একজন গ্রাহক একবারই বোনাসটি পাবেন। বর্তমানে দেশের ২৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে গ্রাহকরা তাদের বিকাশ অ্যাকাউন্টে যেকোনো সময় টাকা আনতে পারছেন অ্যাড মানি সেবার মাধ্যমে।
- ১জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ২আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৩বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৪প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ৭রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৮শ্রীপুরে কৃষকের বাড়ীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
- ৯চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ১০বগুড়া-সিলেটের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোক
- ১‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ২জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৫এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৬শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৭দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ৮রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৯এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ১০মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল





পাঠকের মতামত