
বলা হয়ে থাকে, সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিপক্ষের জন্য অনেক সময়। মানে হলো- আগে গোল করে ব্যবধান বাড়িয়ে নিলেও রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ থেকে জয় নেওয়া ওত সহজ নয় প্রতিপক্ষের জন্য। যেমন, বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে গিয়েও ৫-২ ব্যবধানে জিতেছিল রিয়াল। এভাবে কামব্যাক করার হাজারো গল্প আছে রিয়ালের।
কিন্তু শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা গেল উল্টো চিত্র। এ যেন রিয়ালের জন্যই অনেক সময় হয়ে দাঁড়ালো; সময় যেন শেষই হচ্ছে না। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় একের পর এক গোল হজম করেই যাচ্ছিলো রিয়াল। শেষ পর্যন্ত স্বাগতিকদের ৪-০ গোলে হারিয়েছে বার্সা।
শনিবার রাতে সবগুলো গোলই ম্যাচের দ্বিতীয়ার্ধে করে বার্সা। ৬৫ বছর পর এল ক্লাসিকোর অ্যাওয়ে ম্যাচের এক অর্ধে ৪ গোল হলো। এর আগে ১৯৫৯ সালে এক অর্ধে ৪ গোল করেছিল বার্সাই। ওই ম্যাচও হয়েছিল বার্নাব্যুতে এবং গোলও হয়েছিল দ্বিতীয়ার্ধে।
ম্যাচের প্রথমার্ধে সাজানো গোছানো খেলাই খেলেছিল রিয়াল। দুই বার বার্সার খুঁজেও বের করেছিলেন প্রথমবার ক্লাসিকো খেলতে নামা কিলিয়ান এমবাপে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বার্সার অফসাইড ফাঁদে দুটি গোলই বাতিল হয়ে যায় ফরাসি তারকার। প্রথমার্ধে মোট ৫ বার অফসাইডের ফাঁদে পড়েন এমবাপে।
ম্যাচের ২১ মিনিটে দারুণ এক সুযোগ মিস করেন ভিনিনিয়ুস জুনিয়র। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
৫৪ মিনিটে প্রথম গোল হজমের বার্নাব্যুতে রিয়ালের সময় লম্বা হতে থাকে। বার্সার তরুণ তারকা মার্ক কাসাদাওয়ের পাসে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। ৩ মিনিট পর দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের সমর্থকদের স্তব্ধ করে দেন পোল্যান্ড ফরোয়ার্ড। এতে ২-০ তে এগিয়ে যায় বার্সা।
৭৭ মিনিটে লামিন ইয়ামাল ও ৮৪ মিনিটে রিয়ালের কফিনে সর্বশেষ পেরেক ঠুকে দেন রাফিনহা।
এর আগে টানা ৪ ক্লাসিকোয় জিতেছিল রিয়াল। কিন্তু এবার বার্সার কাছে বিধ্বস্ত হলো কার্লো আনচেলত্তির দল।
বার্নাব্যুতে শনিবার রাত স্মরণীয় হয়ে থাকবে বার্সার কোচ হানসি ফ্লিকের। প্রথম ক্লাসিকোয় দলকে দুর্দান্ত জয় এনে দিলেন এই জার্মান কোচ।
১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।
বিএইচ
- ১ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ২চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৩কেনা জমিতে মরদেহ দাফনে বিক্রেতার বাধা, খাস জমিতে দাফন
- ৪শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ৫আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৬সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৭দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট
- ৮গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত
- ৯ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন
- ১০বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৪শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৭২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৮ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৯পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ১০বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত





পাঠকের মতামত