প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪ ৩:৪৬ পিএম

মানিকগঞ্জ জেলায় অবস্থিত কলকারখানার প্রতিনিধিগণের সাথে মতবিনময় সভা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মানিকগঞ্জ এর আয়োজনে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, কলকারখানা অধিদপ্তরের মানিকগঞ্জের উপমহাপরিদর্শক মোঃ মোজাম্মেল হোসেন, মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ সামিউল ইসলাম, দি প্লাস্টিসিটি কোম্পানির প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন কলকারখানার মালিক ও দায়িত্বশীল কর্মকর্তারা। এ সময় উপস্থিত প্রতিনিধিরা তাদের প্রতিষ্ঠান পরিচালনায় বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানান।

সবশেষে কলকারখানা পরিচালনা,উৎপাদন ও বাজারজাতকরণে সমস্যা নির্ধারণ ও সমাধানের লক্ষ্যে উধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বস্ত করে সভা শেষ করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...