প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪ ৩:৫০ পিএম

বরিশাল জেলার আগৈলঝাড়ায় আশীষ স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে উপজেলার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে চুড়ান্ত খেলা শেষে এ পুরষ্কার বিতরণ করা হয়।

আগৈলঝাড়া ক্রিড়া সংগঠন একাদশের আয়োজনে উপজেলার ১২টি দল খেলায় অংশ গ্রহন করে।

সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান মো. ফারুক আকনের সভাপতিত্বে আশীষ স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল শহীদ স্মৃতি সংঘ-১ , রানারআপ শহীদ স্মৃতি সংঘ-২ ও তৃতীয় স্থান মোল্লা ফুড দলের খেলোয়ারদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক, মুক্তিযোদ্ধা সন্তান শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, কার্তিক বেপারী, সমাজসেবক মকবুল সরদার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানাসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

প্রসঙ্গত ক্রিড়া সংগঠন আগৈলঝাড়া একাদশ এর সাবেক খেলোয়ার আশীস দত্তর অকাল মৃত্যুতে তার স্মৃতির জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা করে সংগঠনটি।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...