
গ্রেফতার বাণিজ্য আর থানায় ঘুষ বাণিজ্য সিন্ডিকেট কাণ্ডে মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো. নাজমুল হাসান।
এ দিন বিকেলে জেলা পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ- অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর সহস্রাধিক আওয়ামী লীগ নেতা- কর্মীর বিরুদ্ধে সিংগাইর থানায় একটি হত্যা মামলাসহ ৪ টি মামলা দায়ের হয়। পুলিশ ৫৮ জনকে গ্রেফতার করে। এতে আওয়ামীলীগ নেতা কর্মীরা আত্মগোপনে চলে যায়। কিন্তু গ্রেপ্তারকৃতদের অধিকাংশই মামলার এজাহারের বাহিরের। মামলায় অজ্ঞাত আসামী হিসেবে আটক করা হয় তাদের। এজাহারে তাদের নাম না থাকলেও আটকের পর শুধু আওয়ামীলীগের কর্মী সমর্থক এবং নির্বাচনে অংশ গ্রহণ অপরাধে পুলিশ তাদের কাছে মোটা অংকের টাকা দাবী করেন। দেয়া হয় হত্যা মামলায় ফাঁসানোর হুমকি।
স্থানীয়দের অভিযোগ সূত্রে আরও জানা যায়, চাহিদামতো টাকা দিলেই ফাঁড়ি ভাঙচুর কিংবা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। না দিলে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আবেদন করা হয় রিমান্ডের।ওসির হয়ে এসব দায়িত্ব পালন করে থানার এসআই মোত্তালিব ও মাসুদ। ভুক্তভোগী একাধিক পরিবারের সঙ্গে কথা বললে বেরিয়ে আসে পুলিশের গ্রেপ্তার ও জমজমাট অর্থ বানিজ্যের চাঞ্চল্যকর তথ্য।
এসব বিষয়ে থানা পুলিশের গ্রেফতার বানিজ্য জমজমাট শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের টনক নড়ে। শুরু হয় তদন্ত। অভিযুক্ত এসআই মুত্তালিব এবং মাসুদকে বদলী করার পর তদন্ত শেষে ৪ মার্চ বিকেলে ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর কে সিংগাইর থানা থেকে ক্লোজড করে মানিকগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। অপরদিকে জেলার দৌলতপুর থানার ওসি তৌফিক আজমকে এ থানায় দেওয়া হয়।
এম জি
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৪সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৭নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৮জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৯মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ১০কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত