
নরসিংদীর রায়পুরায় সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূকে (৪০) ধর্ষণের অভিযোগ উঠেছে রাকিব মিয়া নামে এক যুবককে বিরুদ্ধে। এসময় তার দুই সহযোগী ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। ধর্ষণের ঘটনা প্রকাশ না করতে ভুক্তভোগী ও তার স্বামীকে হত্যার হুমকি দেয় অভিযুক্তরা।
রোববার (১৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ‘রোববার রাতে ঘরে একা ছিলেন সনাতন ধর্মাবলম্বী ওই গৃহবধূ। বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এসময় রাকিব মিয়া দুই সহযোগীকে নিয়ে তার ঘরে প্রবেশ করে। তারপর রাকিব ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার দুই সহযোগী ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। তারা গৃহবধূর কানে ও গলায় থাকা সোনার গহনা ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় তারা ধর্ষণের ঘটনা প্রকাশ না করতে ভুক্তভোগী ও তার স্বামীকে হত্যার হুমকি দেয়।’
পুলিশ জানায়, অভিযুক্ত রাকিব মিয়া একই এলাকার রতন মিয়ার ছেলে। সে একজন মাদক কারবারি এবং সেবনকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
সোমবার (১৭ মার্চ) বিকেলে ভুক্তভোগী গৃহবধূ নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহর কাছে ঘটনার বর্ণনা দেন। পরে তিনি রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, সোমবার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে রাকিব সহ তিন জনের নামে মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।
এনজে
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত