
কলকাতা মোহামেডানে ধারে খেলে জামাল ভূঁইয়া আগেই যোগ দিয়েছেন তার পুরোনো ক্লাব সাইফ স্পোর্টিংয়ে। জাতীয় দলের সঙ্গে নেপাল যাওয়ার আগেই বাংলাশে প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে নতুন চুক্তিও সম্পন্ন করেছেন ক্লাবটির অধিনায়ক।
কলকাতা মোহামেডান থেকে সাইফ স্পোর্টিং ক্লাব-শারীরিক সম্পৃক্ততা হলেও কাগজ-কলমে একদিন আগেও তিনি ছিলেন কলকাতার ক্লাবটির খেলোয়াড়। রোববার আনুষ্ঠানিকভাবে আবারও তাকে দলে ভিড়িয়েছে সাইফ এফসি।
ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানালেন, ‘জাতীয় দলের সঙ্গে নেপাল যাওয়ার আগেই আমরা জামালের সঙ্গে চুক্তি করেছি। আর রোববার বাফুফেতে তার রেজিস্ট্রেশনের কাগজপত্র জমা দিয়েছি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে জামালের আইটিসিও চলে এসেছে। কাগজ-কলমে জামাল ভূঁইয়া আবার আমাদের ফুটবলার’
জামালের সঙ্গে ক্লাবের নতুন যে চুক্তি, তাতে চলমান এবং আগামী মৌসুম সাইফে খেলবেন জাতীয় দলের অধিনায়ক। তবে নাসির উদ্দিন চৌধুরী এটাকে বলছে শুধুই কাগুজে চুক্তি।
জামাল যতদিন ফুটবল খেলবেন এই ক্লাবেই খেলবেন-এমন প্রত্যাশা নাসির উদ্দিন চৌধুরীর। তিনি বলেন, ‘আমাদের দলটি তারুণ্যনির্ভর। যে কারণে আমরা জামালকে সবসময় দলে রাখতে চাই তরুণদের রোলমডেল হিসেবে। যাতে তারা অনুপ্রাণিত হয়। তাই মৌখিকভাবে আমাদের সঙ্গে জামালের প্রতিশ্রুতি সবসময়ই সে সাইফে থাকবে।’
ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক ২০১৪ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে। ২০১৬ সালে যোগ দিয়েছিলেন শেখ রাসেলে। ২০১৭ থেকে আছেন সাইফ স্পোর্টিংয়ে। মাঝে কলকাতা মোহামেডান। ঘরোয়া ফুটবলে অভিষেকেরও আগে ২০১৩ সাল থেকে তিনি খেলছেন জাতীয় দলে।
- ১নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
- ২বেরোবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে এক মঞ্চে ছাত্রদল-শিবির
- ৩কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ
- ৪১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে
- ৫আর্থিক অন্তর্ভুক্তিতে গতিহীন নারীদের অগ্রগতি, ঋণ ও আমানত কমেছে
- ৬চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৭জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ: স্বাস্থ্যমন্ত্রী
- ৮গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: খেলাফত মজলিস
- ৯চব্বিশের চেতনা থাকলে হাসিনা দেশে আসতে পারবেন না : মীর হেলাল
- ১০চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ১জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ২শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৭সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৮কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৯পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ১০জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে





পাঠকের মতামত