প্রকাশিত: জুন ২১, ২০২৫ ৫:০৪ পিএম

সোনাগাজী উপজেলা মৎস্য অফিসের উ‌দ্যো‌গে ২০২৪-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জে‌লে‌দের মা‌ঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ জুন) সকা‌লে উপ‌জেলা মৎস্য অফিসার কার্যালয় সংলগ্ন উপজেলার নিবন্ধিত ১৬ জন জেলের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে ১৬ টি বকনা বাছুর বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিসার তাসলিমা আক্তার এর সভাপতিত্বে বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নাজিয়া হোসেন। জেলা মৎস্য অফিসার কার্যালয়ের হিসাব রক্ষক মোঃ মোশারফ হোসেন, এসডিএফ প্রকল্পের ক্লাস্টার অফিসার সুলতানা আক্তার সহ বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নাজিয়া হোসেন বলেন, সরকার যে উদ্দেশ্যে দিচ্ছেন আপনাদের বাছুর গুলো লালন পালন করে বিকল্প কর্মসংস্থান তৈরি করতে। আমি অনুরোধ করবো আপনার বাছুর গুলো বিক্রয় করবেন না। এটি আপনারা নিজস্ব সক্ষমতায় লালন পালন করে আপনাদের যেন বিকল্প কর্মসংস্থান হয়। জেলেদের সরকারি আদেশ নিষেধ মেনে ইলিশ সম্পদ সমৃদ্ধ করতে আহ্বান  জানান।

এসময় ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় আগস্ট ২৪ এর বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ জন মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য বিনামূল্যে বিতরণ করা হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...