ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫ ৪:২৮ পিএম

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশে কৃষি সাংবাদিকতার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (কেবি)।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কেবি’র পক্ষে উপস্থিত ছিলেন পাকিস্তানি সাংবাদিক ও ডেভকম ম্যানেজার (এশিয়া) আজমত আব্বাস, কেবি বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মো. সালেহ আহমেদ এবং প্রকল্প সমন্বয়কারী ড. দিলরুবা শারমিন। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ও সহযোগী ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

বাকৃবিসাসের পক্ষ থেকে সভাপতি হাবিবুর রহমান রনি, সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ, সিনিয়র সদস্য মো. তানিউল করিম জিম আলোচনায় অংশ নেন।

বৈঠকে বাংলাদেশে কৃষি সাংবাদিকতার চ্যালেঞ্জ, উন্নয়নের সম্ভাবনা, এবং বাংলাদেশ ও পাকিস্তানের কৃষি পরিস্থিতির তুলনামূলক দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের মধ্যে যৌথ সাংবাদিকতা ফোরাম গঠনের আগ্রহ প্রকাশ করে, যাতে জ্ঞান ও তথ্য বিনিময় এবং কৃষি উন্নয়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা আরও শক্তিশালী করা যায়।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...