ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫ ৮:৪৫ এএম

বরিশালের উজিরপুর বুধবার রাতে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলামকে (৫৫) পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্র-জনতা। উজিরপুর মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুলের অস্থায়ী বাড়ি শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা গ্রামে এবং স্থায়ী বাড়ি পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে। তিনি রত্নপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শহিদুল ইসলাম বিএনপি ও অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করতেন। বুধবার সন্ধ্যায় উজিরপুর মডেল থানার সামনে দোকানে ছাত্র-জনতা তাকে ঘিরে ফেলেন ও মারধর করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) যতীন ময় বলেন, শহিদুল ইসলামকে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন। তার বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...

কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

শুক্রবার রাতে চলন্ত যাত্রীবাহী বাসে হামলা, ভাঙচুর এবং চালক-সুপারভাইজার-হেলপারকে নির্মমভাবে মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ...