
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আসন্ন বাজেটের প্রধান লক্ষ্য চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে অভ্যন্তরিণ অর্থনৈতি সমৃদ্ধ করা।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
করোনা পরিস্থিতিতে আসন্ন বাজেটে কোন বিষয়গুলো প্রাধান্য দেয়া উচিত জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের বাজেটের সবসময়ই একটা লক্ষ্য থাকে। এবারের যে লক্ষ্য আমাদের অভ্যন্তরিণ অর্থনৈতিকে আরো সমৃদ্ধ করা আরো এক্সটেনডেন্ট করা। আমরা এই কাজগুলো করতে পারলে সবার হা-হুতাশ কমে যাবে, সবার কাছে টাকা পয়সা থাকবে। একদিকে আমাদের লক্ষ্য হচ্ছে রেভিনিউ জেনারেট করা, রেভিনিউ জেনারেট করতে গিয়ে যেন অন্যকোনো বিষয় মুখোমুখি চলে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমাদের অভ্যন্তরিণ কারখানা আরো সমৃদ্ধ করতে চাই, এটি বিকশিত হলে আমাদের রেভিনিউ জেনারেশন সহজলভ্য হবে। তাদের হাত ধরেই একদিকে রেভিনিউ কালেক্ট করব অন্যদিকে কর্মসংস্থান নিশ্চিত হবে।
তিনি বলেন, ‘আমাদের বাণী হচ্ছে দেশের সকল মানুষ মূল্যবান সম্পদ। প্রত্যেক মানুষের জীবন-জীবিকা যাতে ব্যাহত না হয় সেজন্য সবসময় আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছি। তিনি সবসময় এ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেন। আমি বিশ্বাস করি, যা কিছু এখন দেশে-বিদেশে ঘটছে সে বিষয়ে আমরা অবগত। আশা করি সবাই মিলে এ সংকট কাটিয়ে উঠতে পারব।
ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সুবিধা বাড়ানো বা কমানোর বিষয়টি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। গতবার আমরা যে কাজগুলো করেছি তার হয়ে করেছি। তিনি নিজে থেকে এ কাজগুলো আমাদের দিয়ে করিয়ে নিয়েছেন। এবারও নিশ্চয়ই তিনি আরো পরিকল্পনা করছেন, যেখান থেকে যেভাবে সহযোগিতা বৃদ্ধি করা যায় সেগুলো তিনি করবেন।
আলোচনায় দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) প্রেসিডেন্ট ড. রুবানা হক, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রেসিডেন্ট একেএম সেলিম ওসমান ও প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বার বিল্ডিংয়ের (এমসিসিআই) ব্যারিস্টার নিহাদ কবীর, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট রিজওয়ান রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন কে এ মুবিন(এফসিএ), চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রেসিডেন্ট মাহবুবুল আলম ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ, বাংলাদেশ ওমেন চেম্বার অব্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজ সেলিমা আহমেদ অংশ নেন।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৪চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৮গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৯লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ১০সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে





পাঠকের মতামত